ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ২৯ জানুয়ারি ২০২৩
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১
ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের লাসবেলায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়।

Advertisement

আরো পড়ুন>> ২০২৫ সালের মধ্যে যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র-চীন!

দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম জানিয়েছেন, লাশগুলো শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!