ভূমিকম্পে অনেক শিশুও চাপা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করার চেষ্টা করছে। তবে এক শিশুকে উদ্ধার করার পর হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
কোলের শিশু ভবনের নিচে চাপা পড়েছে। বাবা তাকে উদ্ধার করার জন্য ছোটাছুটি করছেন। শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা শিশুটির দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর বাবা শিশুটিকে কোলে নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
.png)
আরো পড়ুন>> ফের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
সোমবার তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে হাজার হাজার মানুষ।
তুরস্কের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে।
সূত্র: সিএনএন