ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য় প্রদেশে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ছয় বছরের এক কিশোর একটি ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। গাড়িতে শুয়ে রয়েছেন এক মাঝবয়সী ব্যক্তি। ঠেলাগাড়ির অপর প্রান্ত ধরে টানছেন সেই শিশুর মা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার মধ্য প্রদেশের সিঙ্গরাউলিতে এই ঘটনা ঘটে । হাসপাতালে ফোন করেও অ্যাম্বুলেন্স না পাওয়ায়, নিজেরাই ঠেলাগাড়ি জোগাড় করে তাতে সেই শিশুর বাবাকে শুইয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টলোমলো পায়েই প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় কিশোর।
.png)
আরো পড়ুন>> পবিত্র শবে মেরাজ কবে, জানাল ওমান
শিশুটির পরিবার জানিয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন সেই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে সেই ব্যক্তিকে শুইয়ে হাসপাতালের দিকে রওনা দেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও। এদিকে জেলা প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
ভিডিওটি দেখুন...
शायद मध्य प्रदेश की एंबुलेंस गरीबों के लिए नहीं है,
— Sadaf Afreen صدف (@s_afreen7) February 11, 2023
इसलिए मरीज़ को ठेले पर लिटाकर अस्पताल ले जाया जा रहा है!!
वीडियो मे मरीज़ की पत्नी और बेटे ठेले को धक्का लगाकर ले जा रहे है!#MadhyaPradesh #सिंगरौलीhttps://t.co/7uIlBCDFZq pic.twitter.com/VD6N5nSUow