ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রোমানিয়া
ছবি: প্রতীকী

ইউরোপের দেশ রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি অনুভূত হয়।

ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

Advertisement

রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ তুরস্কের বাসিন্দা। দেশটির সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করেছে।

আরো পড়ুন>> ভালোবাসা দিবসে গণবিয়ের আয়োজন, রয়েছেন সমকামীরাও

১৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যানুযায়ী, ৩৬ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!