ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাঘ ধরার খাঁচায় আটকা পড়ল মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
বাঘ ধরার খাঁচায় আটকা পড়ল মানুষ!
ছবি: সংগৃহীত

গ্রামের আশেপাশে কয়েকদিন ধরেই বিচরণ করছিল একটি হিংস্র চিতা বাঘ। বাঘটিকে তাই ধরার জন্য তাই বিশাল খাঁচা দিয়ে ফাঁদ পাতেন বন বিভাগের কর্মীরা। তবে সেই খাঁচার ভেতর চিতার বদলে আটকে যান একজন মানুষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর প্রদেশের বুলান্দশাহর গ্রামে ঘটেছে এই ঘটনা।

বন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চিতা বাঘটিকে আকৃষ্ট করতে খাঁচার ভেতর একটি মোরগ রাখা হয়েছিল। সেই মোরগটি ধরতে খাচার ভেতর ঢোকেন ওই ব্যক্তি। আর সঙ্গেই সঙ্গেই ভারী খাঁচাটির প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। এরপর তিনি আটকে যান। ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> এবার ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

বন কর্মকর্তা রাধেশ্যাম বলেন, ‘একটি বাঘ বিচরণ করার খবর জানতে পেরে আমরা সেখানে ফাঁদ পাতি। অবশ্য ফাঁদ পাতার আগে আমরা দীর্ঘ সময় বাঘটির খোঁজ করি।’

তিনি আরো বলেছেন, ‘খাঁচার ভেতর একটি মোরগ ছিল। যখন ওই মানুষটি খাঁচার ভেতর ঢুকে মোরগটি ধরেন, তখন দরজা ব্ন্ধ হয়ে যায়। ওই ব্যক্তিকে অবশ্য প্রায় সঙ্গেই সঙ্গেই বের করে আনা হয়।’

এদিকে ভারতের বিভিন্ন গ্রাম ও শহরে প্রায়ই চিতা বাঘের উপস্থিতির ঘটনা সম্পর্কে জানা যায়। উত্তর প্রদেশের গাজিয়াবাদের আদালত প্রাঙ্গনে একবার চিতা বাঘ ঢোকার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অনেকে আহত হন। পরবর্তীতে বাঘটিকে আটক করা হয়।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!