এ সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যিই অংশগ্রহণ। এর মানে হলো- তারা কিয়েভ সরকারের অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ‘একক লক্ষ্য ছিল-সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর প্রধান অংশ-রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা।’
.png)
রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই পশ্চিমারা রুশদের গ্রহণ করবে উল্লেখ করে পুতিন বলেন, তাহলেই হয়তো তারা আমাদেরকে তথাকথিত সভ্য মানুষের পরিবারে গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র আলাদাভাবে, প্রতিটি অংশ আলাদাভাবে।
সাক্ষাৎকারে পুতিন একটি বহুমুখী বিশ্বের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, এটি ঘটবে সে ব্যাপারে তার ‘কোনো সন্দেহ নেই’।
সূত্র: সিএনবিসি