[ আন্তর্জাতিক ]
সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের ক্ষতি
ছবি: সংগৃহীত
গেল মাসে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প লণ্ডভণ্ড হয়ে যায় সিরিয়া। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল, শক্তিশালী এ ভূমিকম্পে দেশটিতে প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং বাস্তুচ্যুত হয়ে পড়ে অধিকাংশ নাগরিক।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া সম্পদের বর্তমান মূল্য জিডিপি’র প্রায় ১০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পৃথক এক মূল্যায়নে বিশ্বব্যাংক জানায়, ভূমিকম্পে তুরস্কে সরাসরি প্রায় ৩৪ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
আরো পড়ুন>> ঘুমন্ত যাত্রীর প্রস্রাব গড়িয়ে পড়ল সহযাত্রীর গায়ে!
.png)
এই প্রাকৃতিক দুর্যোগে লাখো মানুষের বাসস্থানের ও চিকিৎসা সেবার জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে উভয় দেশের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এর মধ্যে তুরস্কের ৪৫ হাজার ৮৯ এবং সিরিয়ায় ৭ হাজার ২৫৯ জন।
সূত্র: মিডল ইস্ট মনিটর
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!