ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩০ বার রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ৬ মার্চ ২০২৩
২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩০ বার রাশিয়ার হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় ১৩০ বার হামলা করেছে রাশিয়া। মূলত, যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনে এসব হামলা হয়েছে। তবে এসব রুশ হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সোমবার (০৫ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় ১৩০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সৈন্যরা ফ্রন্ট লাইনের যুদ্ধের সময় এসব রাশিয়ান হামলাকে প্রতিহত করেছে বলে জানানো হয়েছে।’

দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতি অনুসারে, ‘ইউক্রেনের কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত, আভদিভকা এবং শাখতারস্ক অঞ্চলে হামলা করেছে রাশিয়ান সেনারা। এ সময় তারা বিভিন্ন আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। তারা চেয়েছে ওই অঞ্চলগুলোর কিছু অংশ দখল করতে।’

Advertisement

আরো পড়ুন>> যে কারণে পেঁয়াজে আগুন ধরালেন কৃষক!

ওই বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের সৈন্যরা ১৩০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করেছে।’

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদেশ রাশিয়ান সেনাবাহিনী ও তাদের সামরিক সরঞ্জামের ওপর ১৮বার বিমান হামলা চালিয়েছে।’

তারা আরো জানিয়েছে, ‘রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের বাখমুত শহরকে ঘিরে ফেলার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ শহরটি একটি বড় পরিবহন কেন্দ্র। বাখমুত শহর দিয়ে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ করা হয়।’
 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!