কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার জোগকর্তার বিশেষ অঞ্চলে অবস্থিত। শনিবার বেলা ১২টার দিকে এটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে লাভা ছড়িয়ে পড়ে দেড় কিলোমিটার পর্যন্ত। এক বিবৃতিতে বিপজ্জনক এলাকায় বাসিন্দাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। কারণ আগ্নেয়গিরির গর্তের ৩ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত ঝুঁকিপূর্ণ।
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হচ্ছে মেরাপি। এটির উচ্চতা দুই হাজার ৯৬৩ মিটার। প্যাসিফিক রিং অব ফায়ারে মেরাপির অবস্থান। অন্য যেকোনো দেশের তুলনায় ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির সংখ্যা বেশি। এটিতে সবশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ২০১০ সালে। যাতে ৩৫০ জনের বেশি মানুষ মারা যান।
.png)
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাউন্ট সেমেরুতে ২০২১ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ অগ্ন্যুৎপাতে ৬০ জন নিহত হন। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।