সম্প্রতি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে ঘটেছে এই ঘটনা।
অভিযুক্তের বিরুদ্ধে যুবতীর আর্জি খারিজ করে কর্নাটক হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছে, দু’একবার নয়, ঠিক পাঁচ বছর ধরে সহবাস হয়েছে। ফলে তাতে দু’পক্ষেরই সম্মতি ছিল। একে কখনই ধর্ষণের সংজ্ঞা দেয়া যায় না।
.png)
আরো পড়ুন>> ভূমধ্যসাগরে অভিবাসীদের নিয়ে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার
গত সোমবার (১৩ মার্চ) এই মামলার রায় প্রদানের সময় হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন বলেন, এক, দুই বা তিন বার নয়। কয়েক দিন বা মাসের কথাও বলা হচ্ছে না। এখানে বছরের পর বছর ধরে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে, পাঁচ বছর ধরে এমন (সহবাস) হয়েছে। ফলে বলা যায় না যে, যুবতীর সম্মতি না নিয়ে পাঁচ বছর ধরে তাকে ধর্ষণ করা হয়েছে। দু’জনের মধ্যে দীর্ঘ সম্পর্ক থাকায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা (ধর্ষণ) এবং ৩৭৬ ধারায় (ধর্ষণের শাস্তি) যুক্তিগ্রাহ্য নয়।
আদালতের কাছে অভিযুক্তের দাবি ছিল, পাঁচ বছর ধরে প্রেমিকাকে ভালবাসলেও ভিন্ন জাতির হওয়ায় তাদের বিয়েতে বাধা দেখা দেয়। তবে প্রেমিকার সম্মতিতেই তার সঙ্গে সহবাস করেছেন তিনি। যদিও যুবতীর পাল্টা দাবি ছিল, বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণেরই সমতুল। কিন্তু যুবতীর দাবি খারিজ করে যুবকের বিরুদ্ধে কেবলমাত্র নির্যাতন এবং ভয় দেখানোর অভিযোগে মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া