ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
ফাইল ফটো

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পারভেজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে ফতুল্লা থানার শাসনগাও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পারভেজকে আসামি করে ধর্ষণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার শাসনগাঁও বনশ্রীর শামীম তালুকদারের বাড়ির ভাড়াটিয়া শহিদুল্লার ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, চাকরির সুবাদে ভুক্তভোগী তরুণী এবং পারভেজের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন। এমনকি পারভেজ ভুক্তভোগীকে তাদের বাসায় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। একপর্যায়ে বিয়ের করার প্রতিশ্রুতি দেন ভুক্তভোগীকে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ জানুয়ারি রাত ১১টার দিকে ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন পারভেজ। এরপর বিয়ে করার কথা বললে পারভেজ অস্বীকৃতি জানান।

Advertisement

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!