বুধবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে, একইদিন সকালে মফিজ উদ্দিনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। ঐ মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার শমশের আলীর ছেলে।
ভালুকা থানার এসআই তপু চক্রবর্তী জানান, গত ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূ বাসা ভাড়া নেয়ার জন্য জামিরদিয়া গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে যান। এরপর মফিজ উদ্দিনের সঙ্গে পরিচয় হয় তার। মঙ্গলবার রাতে বাসা ভাড়ার বিষয়ে ভুক্তভোগী আবারো মফিজ উদ্দিনের বাড়িতে যান। এ সময় ঐ গৃহবধূকে বাড়ির একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মফিজ উদ্দিন। ভুক্তভোগী গৃহবধূকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)