কিশোরগঞ্জের ভৈরব শহরের নিউটাউন এলাকার অগ্নিবিনা কিন্ডারগার্টেন স্কুলে রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ। নিহত সোনা মিয়া নিউটাউন এলাকার মৃত আবদুল করিম মিয়ার ছেলে।
জানা গেছে, সোনা মিয়া একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তিনি। গত দেড় মাস আগে গাজীপুরের কালীগঞ্জে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। দেড়মাস জেল খেটে মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে ভৈরবের বাড়িতে আসেন তিনি।
.png)
ওইদিন রাত প্রায় ২টার দিকে সঙ্গী শামীমকে নিয়ে ভৈরব রেলস্টেশন থেকে দুই পতিতাকে কিন্ডারগার্টেনে নিয়ে যান তারা। রাত ৩টার দিকে সেখানে এনে উত্তেজনাকর ট্যাবলেট খেয়ে এক তরুণীকে ধর্ষণ করেন সোনা মিয়া। ধর্ষণের পর ইয়াবা সেবন করেন তিনি। একপর্যায়ে দেয়ালে সঙ্গে ধাক্কা লাগে তার। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুধবার ভোরে সোনা মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এক তরুণী জানান, সোনা মিয়া রাত সাড়ে ৩টার দিকে তাকে রেলস্টেশন থেকে জোর করে ধরে এনে স্কুলের কক্ষে ধর্ষণ করেন। ধর্ষণের আগে তিনি উত্তেজক ট্যাবলেট সেবন করেন। পরে তিনি রুমের বাইরে আসার কিছুক্ষণ পর দেখতে পায় মাথায় আঘাত পেয়েছেন সোনা মিয়া।
নিহতের বড় ভাই মো. হাবিবুর রহমান বলেন, আমার ভাই মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। একটি মাদক মামলায় দেড়মাস জেল খেটে মঙ্গলবার কারাগার থেকে বের হয়। ওইদিন রাত সাড়ে ৩টা দিকে এ ঘটনা ঘটায়। সে মাথায় কিভাবে আঘাত পেল তা আমরা জানতে পারিনি।
ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই তরুণীকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।