ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি খুলবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ১৭ মার্চ ২০২৩
সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি খুলবে রাশিয়া
পুতিনের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার বিমান ও নৌঘাঁটিগুলোতে স্থায়ীভাবে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় রাশিয়া। শীঘ্রই সিরিয়ায় সামরিক ঘাঁটি খুলতে যাচ্ছে রাশিয়া। এ বিষয়টিতে সিরিয়ান কর্তৃপক্ষও সম্মতি দিয়েছে। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলগুলোকে স্বীকৃতি দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ‘সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য রাশিয়ার যেকোনো প্রস্তাবকে স্বাগত জানাবেন তিনি।’ রুশ সৈন্য সংখ্যা বাড়ানোর জন্য রাশিয়ান কর্তৃপক্ষের পদক্ষেপকে সমর্থন জানাবেন তিনি। 

তিনি আরো বলেন, সিরিয়ায় মস্কোর সামরিক উপস্থিতি স্থায়ী হওয়া উচিত। রাশিয়ার বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-আসাদ বলেন, ‘আমরা মনে করি যে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধি একটি উত্তম পদক্ষেপ।’

Advertisement

আরো পড়ুন>> আবারো ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

তিনি আরো বলেন, ‘কোনো দেশে রাশিয়ার ঘাঁটি বা সামরিক উপস্থিতি অস্থায়ী কোনো বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ঠিক নয়। দেশটির উচিৎ স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করা। আমরা বিশ্বাস করি যে রাশিয়ার যদি সাময়িক সময়ের জন্য ঘাঁটি বাড়ানো বা তাদের সংখ্যা বাড়ানোর ইচ্ছা থাকে তবে এটা একটি প্রযুক্তিগত সমস্যা।"

ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ সময় তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করে সিরিয়া। এছাড়া দেশটি রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলগুলোকে স্বীকৃতি দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!