ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জর্ডান থেকে ব্যবসা সড়িয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ২৭ মার্চ ২০২৩
জর্ডান থেকে ব্যবসা সড়িয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক - ফাইল ছবি

জর্ডান ছেড়ে চলে যেতে হচ্ছে বিখ্যাত ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডকে। জর্ডানে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্থানীয় আরব জর্ডান ইনভেস্টমেন্ট ব্যাংকের (এজেআইবি) কাছে নিজেদের ব্যবসা বিক্রি করে দিচ্ছে লন্ডনভিত্তিক এই ব্যাংকটি।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রায় সাতটি শহর থেকে ব্যবসা সড়িয়ে নেয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

আরো পড়ুন>> রাশিয়ার ভেতরে ইউক্রেনের ড্রোন, ভূপাতিত করল মস্কো

Advertisement

লোকসানি বাজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এজেআইবি। জর্ডানের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেওয়া মাত্রই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও ভোক্তা ঋণ এজেআইবির সঙ্গে একীভূত হয়ে যাবে। এবং জর্ডানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত সব কর্মী এজেআইবিতে নিযুক্ত হবেন বলে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের এপ্রিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া, জর্ডান, লেবানন, সিয়েরা লিওন ও জিম্বাবুয়ে থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় তারা। অঞ্চলটির দ্রুত সম্প্রসারমাণ বাজার যেমন সৌদি আরব ও মিসরের মতো দেশে মনোযোগ বৃদ্ধির অংশ হিসেবে এ পরিকল্পনা নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!