মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এক বছর আগে সুদের হার শূন্য শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে সুইডেনের ব্যাংকটি।
রিকসব্যাংক গভর্নর বলেন, “সুদের হার বাড়াতে হচ্ছে কারণ মূল্যস্ফীতি পরিস্থিতি আমাদের ধারণার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে।” আগামী ২৬ এপ্রিল রিসকব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে।
.png)
আরো পড়ুন>> সৌদি আরবের সব জায়গায় সম্পত্তি কেনার সুযোগ বিদেশিদের
সুইডেন অর্থনীতিকে এখনো ৯ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে লড়তে হচ্ছে, যা লক্ষ্যমাত্রারও ২ শতাংশ বেশি। গত ফেব্রুয়ারিতে বেঞ্চমার্ক রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় এবং এপ্রিল নাগাদ আরো ২৫-৫০ শতাংশ বাড়ানো হতে পারে বলে সে সময়ই পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়।
কিছু অর্থনীতিবিদ কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর এই চক্র শেষ করতে বলেছে। তারা বলছেন, উচ্চসুদের হার সুইডেনের অর্থনীতির ধারা নষ্ট করে দিতে পারে। যার ফলে এক পর্যায়ে গিয়ে অর্থনৈতিক সংকটকে আরো তীব্র করতে পারে। ফেব্রুয়ারিতে সুইডেনে বেড়েছে মূল্যস্ফীতি।
এ বিষয়ে এরিক থেডেন বলেন, “আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে মূল্যস্ফীতি দ্রুতই কমে আসবে। তবে সমস্যা হল এ পূর্বাভাস ২০২২ সালের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির এখনো পরিবর্তন হয়নি, মূল্যস্ফীতি চলমান।”
সূত্র: রয়টার্স