২৬ অক্টোবর প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে হয়েছে ১ দশমিক ৮ শতাংশ। তবে বাজার নীতিনির্ধারদের ধারণা ছিল তা ১ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে।
দেশটিতে এ সময়ে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩ শতাংশ হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১ শতাংশ। এটি ১৯৯০ সালের পর সর্বোচ্চ মূল্যস্ফীতি।
.png)
এ বিষয়ে মার্সেল থিলিয়ান্ট নামের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, ভোক্তা মূল্য সূচকের এ ধারা আগামী প্রান্তিকে ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ইঙ্গিত করছে।
সিপিআই রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় খাদ্য সামগ্রীর বার্ষিক মূল্যস্ফীতি এরই মধ্যে ৯ শতাংশ হারে বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ।