এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি ভারতের ২০টি রাজ্যের ৭৬টি কোম্পানিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ঝটিকা অভিযান চালায়। এরপরই লাইসেন্স বাতিলের এ সিদ্ধান্ত নেয়া হয়।
খবরে বলা হয়েছে, ভারতজুড়ে নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। ১৮টি কোম্পানির লাইসেন্স বাতিলের পাশাপাশি হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে ২৩টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)
এর আগে, গত ডিসেম্বরে উজবেকিস্তানে ভারতীয় কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের তৈরি ওষুধ খেয়ে শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপরই ভারতীয় প্রশাসন নড়েচড়ে বসে।
ঐ ঘটনায় ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) তদন্তে দেখা যায়, ৩৬টি নমুনার মধ্যে ২২টিই ‘আদর্শ মানের’ ছিল না।