শুক্রবার (৩১ মার্চ) ভারতের রাজধানীর শাস্ত্রী পার্ক আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ম্যাট্রেসের ওপর জ্বলন্ত কয়েল পড়ে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি। বিষাক্ত ধোঁয়ায় পরিবারের বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
.png)
আরো পড়ুন>> ভূমি দিবস উপলক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ
পরিবারটির আরো ২ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে আরো তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি