ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হতে পারে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ৫ এপ্রিল ২০২৩
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হতে পারে: বাইডেন
জো বাইডেন - ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে বিশ্বে আলোচনার শীর্ষে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই)। এ প্রযুক্তি মানুষের জন্য কতটা মঙ্গল হবে এ নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক। এবার এ বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে বাইডেন বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের পণ্য বাজারে ছাড়ার আগে তা নিরাপদ কিনা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। আমার দৃষ্টিতে প্রযুক্তি কোম্পানিগুলোর উচিত জনসাধারণের উদ্দেশে কোনও পণ্য বের করার আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা।

এআই বিপজ্জনক কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এখনও ভালোভাবে দেখার আছে, তবে বিপজ্জনক হতেও পারে।’

Advertisement

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্র নরকে যাবে ভবিষ্যতবাণী করলেন ট্রাম্প

বাইডেন আরো বলেন, বিভিন্ন রোগ, জলবায়ু পরিবর্তনের মতো যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় সহায়তা করতে পারে এসব প্রযুক্তি। তবে প্রযুক্তিবিদদের আমাদের সমাজ, অর্থনীতি, জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকির মোকাবিলার বিষয়টিও দেখতে হবে।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন প্রযুক্তিগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকায় তরুণদের মানসিক ও স্বাস্থ্য ও সমাজের ওপর ক্ষতি করতে পারে তা ইতোমধ্যে দেখা যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!