ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইয়েমেনের ১৩ হুতি বন্দিকে মুক্তি দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৮, ৯ এপ্রিল ২০২৩
ইয়েমেনের ১৩ হুতি বন্দিকে মুক্তি দিল সৌদি আরব
সংগৃহীত - আল-জাজিরা

অনেক বছর ধরে হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত চলে আসছে। ইয়েমেনের হুথিদের সঙ্গে এই সংঘর্ষের অবসান চান সৌদি আরব। তাই বন্দিবিনিময় চুক্তির আওতায় ১৩ জন ইয়েমেনি হুতি বিদ্রোহীকে মুক্তি দিয়েছে সৌদি আরব।

ইয়েমেনের বহু বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানি কর্মকর্তারা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছার পর গতকাল শনিবার এই মুক্তি খবর পাওয়া গেল।

হুতি নেতা আবদুল কাদের আল মুরতাবা বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় আগেই এক সৌদি বন্দিকে মুক্তি দিয়েছিল ইয়েমেন। তার বিনিময়ে গতকাল শনিবার ওই ১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। তিনি বলেন, আমরা আশা করি দুই দেশের মধ্যে এ বন্দিবিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Advertisement

আরো পড়ুন>> কঙ্গোতে জঙ্গিগোষ্ঠীর হামলায় নিহত ২০

ইয়েমেনের সরকার জানিয়েছে, ৮৮৭ জন হুতি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও সৌদি কর্তৃপক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ রেখেছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত বছর সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এতে বলা হয়, দুই দেশের মধ্যে দুই হাজার বন্দিবিনিময় হবে।
 
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সৌদি আরব। 
২০২২ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর দুই দেশের মধ্যে কিছুসংখ্যক বন্দিবিনিময়ের পর আবার দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়লে বন্দিবিনিময় চুক্তি মুখ থুবড়ে পড়ে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!