ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বন্দুক হামলা, নিহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ১০ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বন্দুক হামলা, নিহত অন্তত ৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কেনটাকির লুইসভিল শহরের কেন্দ্রস্থলে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

সোমবার (১০ এপ্রিল) শহরটির স্থানীয় বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে নগর পুলিশ বিভাগ জানিয়েছে।

এক টুইট বার্তায় পুলিশ জানায়, ‘আমরা ইস্ট মেইনের ৩০০ ব্লকে সক্রিয় হামলাকারীর খবর নিশ্চিত করছি। দয়া করে ওই এলাকা থেকে দূরে থাকুন।’

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও তাদের এজেন্টরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষের শহরটির একটি ব্যাংকের কাছে পুলিশের তৎপরতা দেখা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্লাগার ফিল্ডের কাছে সক্রিয় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

আরো পড়ুন>> বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের উদ্ধার করে লুইসভিলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে সিএনএন।

ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কেন্টাকি পুলিশ বলছে, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনও ঝুঁকি নেই।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!