পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।
খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মারা যায়। তৃতীয় জনের বেঁচে থাকার আশা করা হচ্ছে।
.png)
বিবৃতিতে বলা, যদিও বন্দুক হামলার শিকার হওয়া এ তিন পুরুষের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোন না কোনভাবে তারা একে অপরের পরিচিত ছিল।
গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে, যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশ জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।