ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুয়েতে হবে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ১১ এপ্রিল ২০২৩
কুয়েতে হবে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’
ফাইল ছবি

‘বুর্জ খলিফা’ এই নামটির সাথে সবাই পরিচিত। এটি দুবাইয়ের সবোর্চ্চ টাওয়ার। এর উচ্চতা পৃথিবীর সকল টাওয়ারের চেয়ে বেশি। বুর্জ খলিফার, যার দৈর্ঘের উচ্চতা ৮২৮ মিটার। 

তবে এটিকে ছাড়িয়ে এবার কুয়েতে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’। প্রায় এক কিলোমিটার উঁচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ।

২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মাণ হবে বুর্জ মুবারক। যার পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর। 

Advertisement

আরো পড়ুন>> তাইওয়ানের সঙ্গে যুদ্ধে মুখিয়ে আছে চীন

আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১ হাজার ১ মিটার।

এতে ২৩৪টি ফ্লোর থাকবে এবং সাত হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে সাত লাখ বাসিন্দা বসবাস করতে পারবে। 

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!