ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাঁদের মাটি দিয়ে চাঁদে ঘাঁটি বানাবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ১৫ এপ্রিল ২০২৩
চাঁদের মাটি দিয়ে চাঁদে ঘাঁটি বানাবে চীন
চাঁদের মাটি - ফাইল ছবি

পৃথিবীর বাইরের জগৎ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। গ্রহ-উপগ্রহ নিয়ে মানুষের চাঞ্চল্য অনেক পুরোনো। এর আগে অনেক বার চাঁদে গবেষণা চালিয়েছে চীন। এরই জের ধরে এবার চাঁদে নিজেদের ঘাঁটি তৈরি করতে চায় চীন।

চাঁদে এই ঘাঁটি নির্মানে চাঁদের মাটি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চীন। চলতি দশকেই এই প্রকল্পের কাজ শুরু করতে চায় চীনের সরকার বলে জানিয়েছে বিভিন্ন চীনা সংবাদমাধ্যম।সম্প্রতি চীনের উহানে ১০০ জনেরও বেশি বিজ্ঞানী, গবেষক ও দেশটির মহাকাশ গবেষনা সংস্থার প্রতিনিধিদের সম্মলন হয়েছে। সেই সম্মেলনেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

চায়নিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক দিং লাইউন সম্মেলনে অংশ নিয়েছেন। চীনের দৈনিক শাংজিয়াংকে এই গবেষক বলেন, চাঁদের মাটি দিয়ে ইট তৈরির জন্য সম্মেলনে একটি রোবট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোবটটির নাম হবে ‘চায়নিজ সুপার ম্যাসন’। সম্মেলনে অংশ নেওয়া বিজ্ঞানীদের একটি দলকে রোবটটি প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের উপর ইইউ’র নিষেধাজ্ঞা

শাংজিয়াংকে দিং বলেন, ‘বহুদিন ধরে আমরা চাঁদে বসতি স্থাপনের কথা বলে আসছি, কিন্তু সত্যিই যদি তা করতে হয়, সেক্ষেত্রে চাঁদের ভূ-প্রকৃতি, পরিবেশ আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। স্বল্প সময়ে এই জ্ঞান অর্জন করা খুবই কঠিন।

তিনি আরো জানান, ২০২৮ সালের দিকে চেঞ্জ-৮ নামের একটি অভিযান পরিচালনা করবে চীন। ওই অভিযানে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির রোবটটি পাঠানো হবে। তার আগে ২০২৫ সালে চাঁদের মেরু অঞ্চল থেকে মাটির নমুনা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চীনের গবেষকেরা মনে করছেন, চাঁদে গবেষণা স্টেশন বা কোনো বসতি তৈরি করা গেলে সেখানে দীর্ঘ সময় নভোচারীদের রেখে দেওয়া হবে। গত সপ্তাহে বিশেষজ্ঞ ডিংসহ ১২ জনের বেশি বিশেষজ্ঞ উহানের হোয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আয়োজিত এক্সট্রাটেরিস্ট্রিয়াল কনস্ট্রাকশন কনফারেন্সে অংশ নেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!