দীর্ঘ ছয় মাসের অভিযানে মার্চ থেকে মহাকাশে অবস্থান করছেন আলনিয়াদী। সেখান থেকে পৃথিবীর ও মহাকাশের বিভিন্ন ভিডিও ও ছবি তুলে পাঠাচ্ছেন তিনি।
সোমবার (১৭ এপ্রিল) নিজের টুইটার অ্যাকাউন্টে রাতের আকাশে ধারণ করা মক্কা ও মদিনার একট ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে সৌদির তিন শহর মক্কা, মদিনা এবং রিয়াদ শহরকে দেখা যাচ্ছে।
.png)
আরো পড়ুন>> এবার ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব চীনের
মদিনা শহরের দিকে ক্যামেরার লেন্স জুম করে আলনিয়াদী বলতে থাকেন, ‘এটি হলো মদিনা, হযরত মোহাম্মদ (সাঃ) এই শহরে তার প্রিয় মানুষদের নিয়ে হিজরত করেছিলেন।’
আশ্চর্যজনকভাবে, উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিওতে মদিনা শহরের ভবনের আলো এবং কয়েকটি সড়কও দেখা যাচ্ছিল।
এরপর নিজের ক্যামেরাটি জেদ্দার দিকে ঘোরান তিনি। ওই সময় তিনি বলেন, ‘এটি জেদ্দা শহর। যেটিকে লোহিত সাগরের নববধূ হিসেবেও অভিহিত করা হয়।’
আরো পড়ুন>> আকস্মিক ইউক্রেন সফরে পুতিন
এরপর আলনিয়াদী তার ক্যামেরাটি মক্কার দিকে ঘোরান। মক্কার বন্দনা করে তিনি বলেন, ‘পবিত্র নগরী মক্কা। যেখানে হযরত মোহাম্মদ (সাঃ)-এর সঙ্গে ইসলামের সূতিকাগার হয়েছিল। মক্কার কথা বলতে বলতে ক্যামেরাটি তিনি ঠিক কাবা শরীফের ওপর ধরেন। মহাকাশ থেকেও পবিত্র কাবা চত্বর খুবই উজ্জ্বল দেখা যাচ্ছিল।
ভিডিওটির শেষে নভোচারী আলনিয়াদী বলেন, ‘অসাধারণ দৃশ্য। শহরগুলো তারকার মতো জ্বলজ্বল করছে। আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য এটি। মক্কা, মদিনা জেদ্দাকে স্যালুট জানাচ্ছি।’
ভিডিওটি দেখুন...
من محطة الفضاء الدولية،
— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) April 17, 2023
إهداء لعيال سلمان في هذه الليالي المباركة 🌙⭐️
إهداء لبلاد الحرمين الشريفين، مهبط الوحي وأرض الرسالة، المملكة العربية السعودية. 🇸🇦 pic.twitter.com/3OQTg4CgXb
সূত্র: খালিজ টাইমস