রোববার (২৩ এপ্রিল) টেক্সাসের জ্যাসপার এলাকায় এই বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্দুক হামলায় কেউ নিহত হয়নি। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। এছাড়া মোট কতজন এই বন্দুক হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।
.png)
আরো পড়ুন>> যে শহরে সেলফি তুললেই গুনতে হবে জরিমানা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেক্সাসের ওই স্কুলটিতে ‘প্রম পার্টি’ চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন গুলি চালানো হয়। এর পরেই শহরের বাকি স্কুলগুলোতেও নিরাপত্তা দ্বিগুণ করে দিয়েছে প্রশাসন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টেক্সাসের স্কুলে বন্দুক হামলায় যারা আহত হয়েছে, তাদের বয়স ১৫ বছর থেকে ১৯ বছরের মধ্যে। কারা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজন কয়েক জনকেও। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি টেক্সাসের পুলিশ।