এবার নাইজেরিয়ার বেনু রাজ্যে ১৫ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া অপর এক অঞ্চল থেকে পাঁচ ত্রাণকর্মীকে অপহরণ করা হয়েছে।
এক সরকারি কর্মকর্তার সূত্রে জানা গেছে, হামলাকারীরা বেনু রাজ্যের আপা নামক একটি গ্রামে এসে গ্রামবাসীর ঘর-বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়েন। ওই হামলায় সেনাবাহিনীর কয়েকজন সদস্যও গুলিবিদ্ধ হন। এছাড়া ভয়ে মানুষ পালিয়ে যাওয়ার পর তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
.png)
আরো পড়ুন>> বাইডেনকে ধসিয়ে দেয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
গত মাসে এমন হামলায় নাইজেরিয়ার প্রায় ৮০ জনকে হত্যা করা হয়। নাইজেরিয়ার উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চলের এলাকাগুলো দুর্গম হওয়ায় সেখানে সহজেই হামলা চালায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলো।
তবে এখন পর্যন্ত এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। যদিও নাইজেরিয়ার সরকার ওই হামলার জন্য ফুলানি পশুপালক একটি গোষ্ঠীকে দায়ী করেছে, এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্যই তরুণ। পানি ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে তারা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হয়।
অপরদিকে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের নাগলা থেকে পাঁচ ত্রাণকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। অপহৃতরা সবাই এফএইচআই ৩৬০ নামের একটি এনজিওর সদস্য ছিলেন। ওই সদস্যরা সাধারণ গ্রামবাসীকে স্বাস্থ্য সেবা দিতেন বলে জানিয়েছে এনজিওটি।
সূত্র: এপি