[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
প্রতীকি ছবি
বিভিন্ন সমস্যায় জর্জরিত পাকিস্তান। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে দেশটি। এবার পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে দিনের শেষে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়। ভ্যানে আরোহনকারী সবাই দুর্ঘটনায় নিহত হন।
আরো পড়ুন>> বাল্টিক সাগরের আকাশে রুশ সামরিক বিমানকে বাধা
.png)
উদ্ধারকারী সংস্থা বুধবার সকালে সিনহুয়াকে এ খবর জানায়। সিন্ধুর সমন্বিত জরুরী এবং স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, থাত্তার চিল্লিয়ার কাছে একটি ট্রাক একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা ৯ জন যাত্রী নিহত হয়।
পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ নিকটস্থ হাপাতালে পাঠিয়েছে। পুলিশ ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করার আগেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক।
সূত্র: সিনহুয়া
ডেইলি-বাংলাদেশ/আরটি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!