ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সার্বিয়ায় স্কুলছাত্রের গুলিতে ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ৩ মে ২০২৩
সার্বিয়ায় স্কুলছাত্রের গুলিতে ৯ জন নিহত
সংগৃহীত - বিবিসি

সার্বিয়ায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। দেশটির রাজধানীর একটি স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে নিরাপত্তা প্রহরীসহ ৯ শিক্ষার্থী নিহত হয়েছে। 

সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে, ঐ ছাত্রের এলোপাতাড়ি গুলিতে আরো ৬ শিক্ষার্থী এবং একজন শিক্ষক আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন>> আকস্মিক বন্যায় রুয়ান্ডায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

Advertisement

এই ঘটনায় পুলিশ সেন্ট্রাল বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের ঐ ছাত্রকে আটক করেছে। হামলায় আটককৃত ছাত্র তার বাবার বন্দুক ব্যবহার করেছে। এরইমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। 

এই দুর্ঘটনার ব্যাপারে সুষ্ঠু তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এবং এই হামলার মূল কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তের পরই সবকিছু জানানো হবে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!