ইউক্রেনের বন্দিদশা থেকে মুক্ত তিন রাশিয়ান পাইলট
দীর্ঘ সময় পরেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন কোনো ভাবেই থামেনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ইউক্রেনে চলছে রাশিয়ার আক্রমন।
এর মধ্যেই যুদ্ধরত ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার তিন পাইলটকে মুক্তি দিয়েছে ইউক্রেন। তারা এরইমধ্যে দেশে ফিরে গেছেন। গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, কিয়েভ জানিয়েছে, রাশিয়া থেকে তাদের ৫০ জন যোদ্ধা দেশে ফিরেছেন যাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য।
.png)
আরো পড়ুন>> তুস এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা দিল লেবানন
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্যদিয়ে এই তিন পাইলটের মুক্তি নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার তিন পাইলট ইউক্রেনে বন্দি অবস্থায় মৃত্যুর ঝুঁকির মুখে ছিলেন বলে উল্লেখ করা হয়।
মুক্তিপ্রাপ্ত পাইলটরা দেশে ফেরার পর প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে মনস্ততাত্বিক সহযোগিতা দেয়া হচ্ছে। তাদেরকে সুস্থ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেন বেশ কয়েকবার বন্দী বিনিময় করেছে। বন্দি বিনিময়ের ক্ষেত্রে অনেক সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা তুরস্ক মধ্যস্থতা করেছে। কিন্তু এবার জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্যদিয়ে বন্দি বিনিময় করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি