ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কিয়েভের আকাশে ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ৫ মে ২০২৩
কিয়েভের আকাশে ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন
সংগৃহীত - বিবিসি

প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন স্থানে ড্রোন হামলা করছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এরইমধ্যে ব্যাপক হামলা চালিয়েছে কিয়েভ। কিয়েভের আকাশে ড্রোন উড্ডয়নের পরে আবার ভূপাতিত করে ইউক্রেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার (৪ মে) নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী। আকাশে উড়ার পর ড্রোনটি নিয়ন্ত্রণ হারানোর কারণে বাধ্য হয়ে এটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটেছে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের কাছে। ফলে প্রথমে ধারণা করা হয়েছিল রাশিয়া হয়ত এ ড্রোনটি পাঠিয়েছে। এমনকি ইউক্রেন প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমার্ক প্রাথমিকভাবে বলেছিলেন, এটি একটি শত্রু ড্রোন।

আরো পড়ুন>> ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে অসম্মতি রাশিয়ার

তবে পরবর্তীতে বিমানবাহিনী স্বীকার করে এটি তাদের নিজস্ব ড্রোন এবং ‘অপ্রীতিকর পরিস্থিতি’ এড়াতে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এটি তুরস্কের তৈরি বায়রাকতার টিবি-২ ড্রোন বলে জানা গেছে। এই একটি ড্রোনের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিয়েভের আকাশে একটি ড্রোন উড়ছে। তখন এটি ভূপাতিত করার জন্য গুলি ছোঁড়া হচ্ছে। এটি মাটিতে নামিয়ে আনতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট গুলি চলে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো জানিয়েছেন, ড্রোনটি ভূপাতিত করা হয় সোলোমানস্কি বিভাগে। এটি একটি ভবনের উপর আছড়ে পড়ে। এতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!