ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানের রাজধানীতে কার্যালয় খুলতে আগ্রহী ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১২ মে ২০২৩
জাপানের রাজধানীতে কার্যালয় খুলতে আগ্রহী ন্যাটো
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ

পশ্চিমা রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সামরিক জোট হচ্ছে ন্যাটো। সম্প্রতি এই সামরিক জোটে আরো অনেক রাষ্ট্রগুলো যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো।

জাপানের রাজধানী টোকিওতে ন্যাটোর লিয়াজোঁ কার্যালয় চালু করা নিয়ে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। টোকিওতে ন্যাটোর কার্যালয় খোলা হলে অনেক বেশি সুবিধা পাবে জাপান।

আরো পড়ুন>> অবশেষে ইসলামাবাদের হাইকোর্টে হাজির ইমরান খান

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে স্টলটেনবার্গ বলেছেন যে জাপান হচ্ছে ন্যাটোর জন্য খুবই ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ অংশীদার। তাই জাপানের টোকিওতে ন্যাটোর কার্যালয় খোলার জন্য আলোচনা চলমান রয়েছে।

একই সাথে তিনি জোর দিয়ে বলেন যে রাশিয়া ও চীনের চিন্তা মাথায় রেখে ভারত-প্রশান্ত মহাসাগর অংশীদারদের সাথে ন্যাটোর অংশীদারীত্ব জোরদার করা দরকার।
 
সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!