ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে প্রায় ১৬শ সাঁজোয়া যান দিয়েছে সামরিক জোট ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭, ২৮ এপ্রিল ২০২৩
ইউক্রেনকে প্রায় ১৬শ সাঁজোয়া যান দিয়েছে সামরিক জোট ন্যাটো
ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও হামলা ক্রমেই বেড়ে চলছে। প্রায় প্রতিদিনই রাশিয়ার হামলায় ক্ষত-বিক্ষত হচ্ছে ইউক্রেন। রাশিয়ার এসব হামলা প্রতিরোধ করতে ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম দিয়েছে ন্যাটো।

ইউক্রেনকে ২৩০টি ট্যাংকসহ ১ হাজার ৫৫০টি সাঁজোয়া যান দিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মিত্র ও অংশীদাররা। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে সুবিন্যস্ত রাখতে ও রাশিয়ার অধিকৃত ভূখণ্ডের দখল ফিরে পেতে সহায়তা করার জন্য এসব উপকরণ দেওয়া হয়েছে।

আরো পড়ুন>> ২ বছর ধরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে প্রকাশ্যে গুলি

Advertisement

এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ জানান, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে সরবরাহ করা ‘যুদ্ধে ব্যবহারযোগ্য সামরিক পরিবহনের’ ৯৮ শতাংশেরও বেশি এসেছে ন্যাটোর অংশীদার ও মিত্রদের মাধ্যমে।

স্টলটেনবার্গ বলেন, আমরা ইউক্রেনের মোট ৯টি নতুন সশস্ত্র ব্রিগেডকে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে প্রস্তুত করেছি। এতে অধিকৃত ভূখণ্ডের দখল ফিরিয়ে নেওয়ার অব্যাহত প্রক্রিয়ায় ইউক্রেন একটি বলিষ্ঠ অবস্থানে থাকবে। 

এর আগে ইউক্রেনকে বিভিন্ন সামরিক সরঞ্জাম দিয়েছে জার্মানি। এই পর্যন্ত ইউক্রেনকে কয়েক দফা সামরিক সহায়তা পাঠিয়েছে দেশটি।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!