ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৫ শ্রমিকের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ মে ২০২৩
ভারতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৫ শ্রমিকের মৃত্যু 
ফাইল ছবি

বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত। জনসংখ্যা বেশি হওয়ায় দেশটিতে দুর্ঘটনার সংখ্যাও অন্যান্য দেশের তুলনায় বেশি। এবার ভারতের মহারাষ্ট্রে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা গেলেন পাঁচ শ্রমিক।

বৃহস্পতিবার প্রাণহানির ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পারভানি জেলায়। আরো একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাউচা তান্ডা এলাকায় একটি খামারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন ছয় শ্রমিক। ট্যাংকের ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন তারা। তারপর সেখানেই অচেতন হয়ে পড়েন শ্রমিকেরা।

Advertisement

আরো পড়ুন>> রাশিয়ার ক্রিমিয়াতে রুশ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর ট্যাংকের ভেতর থেকে কোনোরকম সাড়াশব্দ না পেয়ে খামারের মালিকের সন্দেহ হয়। তিনি ট্যাংকের ভেতরে উঁকি মারতেই দেখেন ছয় শ্রমিকই অচেতন হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি লোকজন ডেকে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন।

উদ্ধার করার পর ছয়জনকেই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের মধ্যে পাঁচ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরো এক শ্রমিকের অবস্থা সংকটজনক। খামারের মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাস থাকায় তাদের মৃত্যু হয়েছে। তবে সম্পূর্ণ তদন্তের পরে তাদের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

২০১৯ সাল থেকে গত তিন বছরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। সাধারনত সেপটিক ট্যাংকে অক্সিজেনের পরিমাণ কম থাকায় এমন প্রাণহানির ঘটনা গুলো ঘটছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!