ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ২১ মে ২০২৩
সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ফাইল ছবি

সুদানে চলমান সংঘাতের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই বাহিনী। সুদানে গত মাস থেকে চলমান সংঘর্ষে বহু প্রাণহানি ঘটেছে। দেশটি এই পর্যন্ত আরো অনেক দফা যুদ্ধ বিরতির ঘোষণা দেয় দুই বাহিনী।

সুদানের সাত দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এই তথ্য নিশ্চিত করেছে। 

সুদানে চলমান সংঘাতের অবসানে নতুন চুক্তিটি যুদ্ধরত পক্ষগুলো জেদ্দায় স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষরের ৪৮ ঘণ্টা পর রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা করা হয়। 

Advertisement

আরো পড়ুন>> এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৯

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষের সমঝোতায় স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে। যুদ্ধবিরতির মধ্যে দুই দল সঙ্গে সমঝোতা করলে যুদ্ধের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

সুদানে রক্তক্ষয়ী যুদ্ধ ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও দেশ ছেড়ে পালিয়ে গেছেন লাখ লাখ বাসিন্দারা। দেশটিতে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে সবাই।

সূত্র: আল আরাবিয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!