ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুদান থেকে আরো ২৩৫ জন দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮, ১২ মে ২০২৩
সুদান থেকে আরো ২৩৫ জন দেশে ফিরছেন আজ
ফাইল ফটো

যুদ্ধকবলিত সুদান থেকে আরো ২৩৫ জন বাংলাদেশি ফিরছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হবে। বৃহস্পতিবার আইওএম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সুদান
লিংক সফলভাবে কপি হয়েছে!