ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে সন্ত্রাসী হামলা, পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ২৩ মে ২০২৩
পাকিস্তানে সন্ত্রাসী হামলা, পুলিশসহ নিহত ৬
সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তান। দেশটিতে রাজনৈতিক বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার পাকিস্তানের একটি জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

এই হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এই সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত গার্ডকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন>> ২৮ মে রানঅফ ভোট, পশ্চিমাদের জবাব দেবে তুরস্কের জনগণ: এরদোগান

পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেছেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় ৫০ জন জঙ্গি হামলা চালায়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি। এছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!