ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনীয়দের কাছে জাতিসংঘের ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ২৭ মে ২০২৩
ইউক্রেনীয়দের কাছে জাতিসংঘের ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না
সংগৃহীত

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই দেশ দুটির মৈধ্যে চলতে থাকে হামলা পাল্টা হামলার মতো ঘটনা। দেশ দুটির মধ্যে এই যুদ্ধ নিয়ে চলছে চরম উত্তেজনা।

ইউক্রেন রুশ আগ্রাসনের কারণে ৬০ হাজার নাগরিকের কাছে জরুরি মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। জেনেভায় শুক্রবার জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন>> আগামীকাল তুরস্কে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন

Advertisement

জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক শাখার মুখপাত্র জেন্স লার্ক সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা বলেন। তিনি বলেন, রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কিছুতেই জরুরি ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।

এ বছর রুশ অধিকৃত দোনেৎস্ক, খারকিভ ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি ইউক্রেনীয় শহর ও গ্রামে একেবারেই মানবিক ত্রাণ পাঠানো সম্ভব হয়নি। নিরাপত্তার ঝুঁকিই এর অন্যতম কারণ।

এছাড়া, এ বছরের এপ্রিল নাগাদ ইউক্রেনের ৫৪ লাখ মানুষকে জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা করা হয়েছে বলেও জানান জেন্স লার্ক।

সূত্র: জাতিসংঘ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!