ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রে বিধ্বস্ত হলো উত্তর কোরিয়ার সেই গুপ্তচর স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ৩১ মে ২০২৩
সমুদ্রে বিধ্বস্ত হলো উত্তর কোরিয়ার সেই গুপ্তচর স্যাটেলাইট
সংগৃহীত ছবি

মহাকাশের উদ্দেশ্যে উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়নি। উৎক্ষেপণের পর এটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এটিই হতে যাচ্ছিল প্রথম গোয়েন্দা স্যাটেলাইট।  খবর বিবিসি।

এর আগে, পিয়ংইয়ং ঘোষণা করেছিল, মার্কিন সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের পর জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। সিউলে জরুরি সাইরেন বাজানো হয়। মোবাইলে মেসেজের মাধ্যমে বাসিন্দাদের বাড়ি-ঘর ছাড়তে বলা হয়। তবে কিছুক্ষণ পর আরেকটি মেসেজ পাঠিয়ে জানানো হয়, আগের মেসেজটি ‘ভুল’ ছিল।

Advertisement

অন্যদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের পর জাপানের দক্ষিণে ওকিনাওয়ার বাসিন্দাদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছিল।

মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান রি পিয়ং চোল বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘বেপরোয়া সামরিক কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়া হিসেবে এই গুপ্তচর স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

তিনি অভিযোগ তুলেছিলেন, দেশগুলো ‘আগ্রাসনের জন্য তাদের বেপরোয়া উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ্যে প্রকাশ করেছে’।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান এই উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। দেশগুলো এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের ‘নির্ভর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!