রেস্তোরাঁয় তেলাপোকা দেখে আতঙ্কিত নারী, সন্ত্রাসী হামলার সতর্কতা জারি
একটি ক্যাফেতে বসে খাচ্ছিলেন এক নারী। এ সময় তেলাপোকা দেখে আত্মচিৎকার করে ওঠেন তিনি। তার চিৎকারে ক্যাফেতে থাকা অন্য অতিথিদের পাশাপাশি আশপাশের দোকানের লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সন্ত্রাসী হামলা ভেবে অনেকে দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় পদদলিত হয়ে দু’জন আহত হন। সন্ত্রাসী হামলার সতর্কসংকেত বেজে উঠলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় এমনই এক কাণ্ড ঘটেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি ক্যাফেতে।
.png)
ওই ক্যাফেতে থাকা একজন বলেন, তেলাপোকার ভয়ে ওই নারী খাবারের টেবিল উল্টে ফেলে দেন। এতে অন্যদের মধ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা ছিল আমার জীবনে সবচেয়ে আতঙ্কের ঘটনা।’
আরো পড়ুন>> একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেম, যুবকের আড়াই বছরের কারাদণ্ড!
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, লোকজন চিৎকার করতে থাকে আর দৌড়াতে থাকে। একজন আরেকজনকে পদদলিত করে ছুটতে থাকে তারা। পথে বেশকিছু কাচ ভেঙে পড়ে। কাচের ওপর পড়ে কয়েকজনের শরীর কেটে যায়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ ঘটনায় গর্ভের সন্তান ঠিকঠাক আছে কি না, তা পরীক্ষা করে দেখতে একজন অন্তঃসত্ত্বা নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, ‘যে নারী তেলাপোকা দেখে চিৎকার দিয়েছিলেন, তাকে আমি দোষ দিই না। অন্য একটি সাধারণ মানুষ বিষয়টি হাস্যরসের সঙ্গে উড়িয়ে দিত।’
ইসরায়েলে সচরাচর প্রায় জায়গাতেই তেলাপোকা দেখা যায়। দেশটিতে বড় ও উড়ন্ত প্রজাতির তেলাপোকাও রয়েছে, যা মানুষের মধ্যে বেশ ভীতি ছড়িয়ে থাকে। তেলাপোকা-ভীতি বেশি হলে, সেটাকে বলা হয় ‘ক্যাটসারিডাফোবিয়া’।
সূত্র: খালিজ টাইমস