ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২ জুন ২০২৩
মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন
জো বাইডেন - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একডেমিতে এক সমাবর্তন অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (১ জুন) কলোরাডো অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর দ্রুতই সামলে নিয়ে হেঁটে নিজের আসনে গিয়ে বসেন বাইডেন।

Advertisement

আন্তর্জাতিক গণমাধ্যমে আসা এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যান ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট।

আরো পড়ুন>> সুদানে মার্কেটে রকেট হামলা, নিহত অন্তত ১৮

কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন।

আরো পড়ুন>> রেস্তোরাঁয় তেলাপোকা দেখে আতঙ্কিত নারী, সন্ত্রাসী হামলার সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন। এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি।

এর আগে ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পা ভেঙেছিল বাইডেনের। ওই সময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তার পা ভাঙে। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!