ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৯, ২ জুন ২০২৩
হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল বাতিল
ছবি: সংগৃহীত

ভারতের উড়িষ্যায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটি মালবাহী ট্রেনের সঙ্গে বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এর জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। 

রেল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৩টা ২৫ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের হাওড়ার শালিমার স্টেশন থেকে ছেড়ে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটিতে পশ্চিমবঙ্গের পাশাপশি বহু বাংলাদেশি নাগরিক দক্ষিণের ভেলোরে চিকিৎসা নিতে নিয়মিত যাতায়াত করেন। ফলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার শিকার হতে পারেন অনেক বাংলাদেশিও।

আরো জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার, যাত্রীবাহী বগিসহ ১৮টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার অভিঘাত এত বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!