[ আন্তর্জাতিক ]
ভারতে ট্রেন দুর্ঘটনা: চিকিৎসা নিতে এ পথেই ভেলর ছোটেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত
ভারতের উড়িষ্যায় মালবাহী ট্রেনের সঙ্গে বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে কমপক্ষে ৫০ জন নিহত হওয়ার পাশাপাশি ২০০জন আহত হওয়ায় খবর মিলছে। আহতের মধ্যে বাংলাদেশের যাত্রীও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
শুক্রবার (২ জুন) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
ভারতের একাধিক গণমাধ্যম ও সূত্রের প্রাপ্ত তথ্যে এ পর্যন্ত আহতদের মধ্যে বাংলাদেশের ১৬-২১ জন যাত্রী থাকার খবর দেওয়া হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী নিহতদের মধ্যেও বাংলাদেশের যাত্রী থাকতে পারে।
.png)
করমন্ডল এক্সপ্রেস চলে হাওড়া থেকে চেন্নাই। ফলে বহু বাংলাদেশি এই ট্রেনটি ব্যবহার করে। বিশেষ করে চিকিৎসার কারণে ভেলরে যান তারা। ফলে এ ট্রেনে কোনো বাংলাদেশি আটকে আছেন কিনা বা মৃত্যু হয়েছে কিনা সেদিকে নজর রাখছে কলকাতাস্থ বাংলাদেশে ডেপুটি হাইকমিশন।
মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা পশ্চিমবঙ্গ সরকার, ওড়িষ্যার সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। সম্পূর্ণ বিষয়টার ওপর মনিটরিং শুরু করেছি।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!