ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকাকে হত্যা, ১৫ দিন পর লাশের হদিস দিলেন প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ১০ জুন ২০২৩
প্রেমিকাকে হত্যা, ১৫ দিন পর লাশের হদিস দিলেন প্রেমিক
ফাইল ফটো

প্রেমিকাকে হত্যার পর লাশ একটি নির্মাণাধীন বাড়ির ট্যাংকে লুকিয়ে রাখেন প্রেমিক। শুক্রবার অরবিন্দ নামে ঐ প্রেমিকের বিরুদ্ধে এ অভিযোগ আনে পুলিশ। নিহত নারীর নাম রাজ কেসর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যমুনাপার করছনা থানার অধীন মহেওয়া এলাকায় অরবিন্দের বাড়ি থেকে রাজ কেসরের লাশ উদ্ধার করা হয়। 

স্টেশন হাউজ অফিসার (এসএইচও) বিশ্বজিৎ সিং জানান, অরবিন্দ প্রায় ১৫ দিন আগে রাজ কেসরকে হত্যা করেন। এরপর লাশ তার বাড়ির ট্যাংকে লুকিয়ে রাখেন।

Advertisement

৩০ মে রাজ কেশরের পরিবার জানায়- সে নিখোঁজ। তার ফোন কলের ভিত্তিতে অরবিন্দকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলেও জানান এসএইচও বিশ্বজিৎ সিং।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!