[ আন্তর্জাতিক ]
তীব্র গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আঘাত হানবে কাল সন্ধ্যায়
ফাইল ফটো
উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় উপকূলের দিকে তীব্র গতিতে এগোচ্ছে। এখন স্থলভাগের আরো কাছাকাছি পৌঁছেছে এটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-পাকিস্তানের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।
তবে এরইমধ্যে উপকূলে এর প্রভাব দেখা গেছে। ঝড়ো হাওয়া বইছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। উত্তাল হয়ে উঠেছে সাগর। বুধবার এ অবস্থায় গুজরাটের দুটি উপকূলীয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
.png)
ঝড়টি বর্তমানে ভারতের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এটি ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে তীব্র শক্তিতে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের ক্ষতি মোকাবিলায় গুজরাটের উপকূলীয় এলাকাগুলো থেকে অন্তত ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝড় আক্রান্ত এলাকাগুলো দিয়ে যাতায়াতকারী অন্তত ৯৫টি ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!