ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ১৮ জুন ২০২৩
মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে মাঝসমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। ওই সময় ফেরিটিতে ক্রু ও যাত্রীসহ ১২০ জন মানুষ ছিলেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, রোববার ভোরে এম/ভি এসপারাঞ্জা স্টার নামের ফেরিটিতে আগুন লাগে। এটি সিকোইজোর প্রদেশ থেকে ফিলিপাইনের মধ্যাঞ্চলের বোহোল প্রদেশে যাচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

তবে ফেরিটি থেকে কতজনকে উদ্ধার করা হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানায়নি সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা এ বাহিনীটি।

Advertisement

কোস্টগার্ডের প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, ফেরিটির এক কোণার দু’টি ডেক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ওই সময় আগুন নেভাতে কোস্টগার্ডের একটি নৌযান থেকে পানি ছিটানো হচ্ছিল। এছাড়া ওই সময় ঘটনাস্থলে মাছ ধরার ও অন্য আরেকটি নৌকা দেখা যাচ্ছিল। তবে কোস্টগার্ডের ভিডিও এবং ছবিতে জ্বলতে থাকা ফেরিটির ৬৫ যাত্রী ও ৫৫ ক্রুর কাউকেই দেখা যায়নি।

গত মার্চে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে ২৫০ জন যাত্রীবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সবমিলিয়ে ৩১ জন যাত্রী ও ক্রু প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!