[ আন্তর্জাতিক ]
রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইডেন : মুখপাত্র
ছবি: সংগৃহীত
ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন মস্কোর শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘সশস্ত্র বিদ্রোহ’ ঘোষণা করার আহ্বান জানানোর পর হোয়াইট হাউস রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শুক্রবার এক মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয় অবহিত করা হয়েছে।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাডাম হজ বলেছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মিত্র ও অংশীদারদের সাথে এই অগ্রগতির বিষয়ে পরামর্শ করব।
.png)
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শিগগির’ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থা তাস’কে বলেছেন, পুতিন শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তিনি বলেন, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে শুরু থেকেই সার্বক্ষণিকভাবে অবহিত করা হচ্ছে। বিষয়টি আরো ঘোলাটে হওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার এ ভাষণটি টেলিভিশনে প্রচার করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!