ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রেস্তোরাঁয় চিকেন কারি অর্ডার দিয়ে পেলেন আস্ত মরা ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ৬ জুলাই ২০২৩
রেস্তোরাঁয় চিকেন কারি অর্ডার দিয়ে পেলেন আস্ত মরা ইঁদুর
সংগৃহীত ছবি

রেস্তোরাঁয় গিয়ে সাধের খাবার চিকেন কারির অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু যা পেলেন তাতে তার চোখ ছানাবড়া হওয়া উপক্রম। তার পাতে এসেছে আস্ত একটা মরা ঈঁদুর।

এমন ঘটনাই ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার একটি রেস্টুরেন্টে। সেখানেই কয়েকদিন আগে খেতে গিয়ে এক দুর্বিষহ অভিজ্ঞতা হয় এক ব্যক্তির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঐ ব্যক্তির অর্ডার দেওয়া চিকেন কারিতে আস্ত এক মরা ইদুঁর। টুইটারে ৩১ সেকেন্ডের সেই 'র‍্যাট কারি'র ভিডিও শেয়ার করেছেন ভুয়ক্তভোগী ওই ব্যক্তি।

Advertisement

এটি দেখে প্রকাশ ধাবা নামের রেস্টুরেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রেস্টুরেন্টটি। তাদের পাল্টা অভিযোগ, ক্রেতারা অযথা বদনাম ছড়াচ্ছেন।

টুইটারে এনসি নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, লুধিয়ানার প্রকাশ ধাবা। ভারত চিকেন কারিতে ইঁদুর পরিবেশন করা হয়। রেস্টুরেন্টের মালিক খাদ্য পরিদর্শককে ঘুষ দিয়ে কি পার পেয়ে যাচ্ছেন? অনেক ভারতীয় রেস্টুরেন্টের রান্নাঘরের মান খুবই খারাপ। সচেতন থাকা উচিত।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টের টেবিলে এক ব্যক্তি সাজানো বিভিন্ন খাবার দেখাচ্ছেন। হঠাৎই তিনি ক্যামেরা ফোকাস করেছেন এক চিকেন কারির দিকে। এরপর চামচ দিয়ে তুলে ধরতেই যা ভেসে উঠল তা দেখে চমকে উঠেছেন সকলে। চিকেন কারিতে ভাসছে এক মরা ইঁদুর!

লুধিয়ানায় এমন ঘটনা নতুন নয় বলেও কমেন্টে জানিয়েছেন এক ব্যক্তি। খাবার নিয়ে কোনো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কীভাবে এতটা উদাসীন হতে পারে এই প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেন।

একজন টুইটার ব্যবহারকারী লেখেন, রেস্টুরেন্টটির লাইসেন্ট বাতিল করা উচিত। আরেকজন ব্যবহারকারী লেখেন, করুণ!

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!