ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ম্যাক্রোঁকে চিঠির মধ্যে পাঠানো হলো কাটা আঙুল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ১৩ জুলাই ২০২৩
ম্যাক্রোঁকে চিঠির মধ্যে পাঠানো হলো কাটা আঙুল!
ইমানুয়েল ম্যাক্রোঁ - ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছে পাঠানো চিঠির সঙ্গে একটি আঙুলের কাটা অংশ পাওয়া গেছে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কৌঁসুলিরা।

ম্যাক্রোঁকে আঙুলের কাটা অংশ পাঠানোর খবর প্রথম সামনে আনে ফ্রান্সের একটি সাময়িকী। তাতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চিঠির ভেতরে আঙুলের ওই খণ্ডাংশ খুঁজে পান সংশ্লিষ্ট একজন সরকারি কর্মী। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ ঘটনা তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যিনি চিঠিটি পাঠিয়েছেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আঙুলের খণ্ডাংশটির তার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঠিকানায় প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার ই–মেইল ও চিঠি পাঠানো হয়। এই চিঠিগুলো নিয়ে কাজ করেন ৭০ সদস্যের একটি দল। ম্যাক্রোঁ এসব চিঠি থেকে জনগণের ভাবনা জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন। মাঝে মধ্যে হাতে লিখে সেগুলোর জবাবও দেন তিনি।

এদিকে আঙুলের খণ্ডাংশের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।

সূত্র: মিরর ইউকে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!